বাড়ি থেকে ডেকে এনে বোমা মেরে কুপিয়ে খুন - The News Lion

বাড়ি থেকে ডেকে এনে বোমা মেরে কুপিয়ে খুন




দি নিউজ লায়ন ;  বৃহস্পতিবার মধ্যরাতে বাড়ি থেকে ডেকে এনে ঘিরে ধরে এলোপাথাড়ি বোমার আঘাতে ও পরে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে খুন করা হলো এক সক্রিয় তৃণমূল কর্মী কে। মৃতের নাম আব্দুর রশিদ(৩৪)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেগুনবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়,সম্প্রতি বেশ কয়েকদিন ধরে তৃণমূল সমর্থক আব্দুর রশিদের সঙ্গে স্থানীয় একাংশ মানুষের বিরোধ চলছিল। 


স্থানীয়রা জানায়,আব্দুর রশিদের এলাকায় প্রভাব তার অনেকের চক্ষুশূলে কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপরেই এদিন রাতে বাড়ি ফিরে আসার পরে,কে বা কারা আব্দুল কে ফোন করে বাড়ির বাইরে ডেকে নিয়ে আনে।সেই মত বাড়ি থেকে বাইক নিয়ে বের হয় তৃণমূল সমর্থক। অভিযোগ,তারপর এই কয়েক কিলোমিটার দূরে যাওয়ার পরই আচমকা তার রাস্তা আটকে দাঁড়ায় একদল দুষ্কৃতী। এরপরই প্রথমে মার তারপরে এলোপাথাড়ি বোমা নিক্ষেপ করা শুরু হয় তাকে লক্ষ্য করে।


কোনরকমে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে আসার চেষ্টা করে সে।কিন্তু মুহুর্মুহু বোমা নিক্ষেপের ফলে বোমার স্প্লিনটারে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আব্দুর রশিদ। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে। সুযোগ বুঝে সেখান থেকে পিঠটান দেয় দুষ্কৃতীরা। এরপরই আব্দুর রশিদকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  


ঘটনার জেরে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। শুরু হয়েছে  তল্লাশি অভিযান। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মন্ডল বলেন,"পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই দোষীদের গ্রেপ্তার হবে"। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন," এই ঘটনা কখনোই বরদাশ্ত করা হবে না আমরা প্রশাসনকে বলেছি দ্রুত কঠোর ব্যবস্থা নিয়ে দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.